Peanut butter - sugar free
✅ BSTI CERTIFIED
✅ ISO 9001 CERTIFIED
✅ BCSIR LAB TESTED
আমাদের ব্রেইনের প্রায় ১০% প্রোটিন ও কার্বোহাইড্রেট দিয়ে তৈরি। যার কারণে প্রোটিন ব্রেইন ভালো রাখতে, ব্রেইনের বিকাশে খুবই জরুরি৷ শুধু ব্রেইন ভালো রাখতেই নয়, আমাদের শারীরিক গঠন ও পোক্ত বৃদ্ধিতে প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ যেমনটি সব সময় ডাক্তার ও পুষ্টিবিদরা বলে থাকেন।
পিনাট বাটার প্রোটিনের খুব ভালো উৎস। ২ চামচ পিনাট বাটারে ৮ গ্রাম প্রোটিন আছে। দেহ পর্যাপ্ত পরিমাণ প্রোটিন না পেলে মনোযোগ কমে যাওয়া, আলস্য, দুর্বল শরীর এ ধরণের সমস্যা দেখা দিবে।
জীবনের প্রথম পাঁচ বছরে মানুষের ব্রেইনের ৯৫% বিকাশ হয়ে যায়। এ কারণে এই পাঁচ বছর স্পেশালি ব্রেইনের প্রোপার গঠনে পর্যাপ্ত প্রোটিন ইনটেক নিশ্চিত করা জরুরি।
শিশুর হাড়ের বৃদ্ধি ও শক্তি বাড়াতে প্রোটিন প্রয়োজন। বাচ্চারা সবসময় চঞ্চল থাকে, ছুটোছুটি করে, এতে করে যে ক্লান্তি আসে, তা কাটাতেও প্রোটিন জরুরি। চিকিৎসক ও পুষ্টিবিদরা শিশুর বাড়ন্ত বয়সে খাদ্যতালিকায় প্রোটিন বেইজড খাবার রাখতে জোর দেন।
Sugar free peanut butter/সুগার ফ্রি পিনাট বাটার। এটা এত মজা 😋 আমি নিজেই ফ্যান হয়ে যাই নিজের প্রডাক্ট এর! আর আলহামদুলিল্লাহ কাস্টমারদের এত রিভিউ পেয়েছি 😋
আপনারা ফ্রেশ ফ্রেশ নিয়ে ট্রাই করুন অসাধারণ মজাদার এই পিনাট বাটার। এখন পর্যন্ত যারা নিয়েছেন সবাই ভালো রিভিউ দিয়েছেন আলহামদুলিল্লাহ!
উপাদানঃ প্রিমিয়াম কোয়ালিটি পিনাট, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, খাঁটি চাকের মধু, সামান্য পিংক সল্ট। এতে কোনো এক্সট্রা ফ্লেভার/প্রিজারভেটিভ এসব কিচ্ছু নেই। জাস্ট অর্গানিক ঘরে বানানো পিনাট বাটার।
❓কেনো খাবেন পিনাট বাটার❓
পিনাট বাটার খুবই পুষ্টিকর একটি খাবার। এতে বেশ ভালো পরিমাণ প্রোটিন আছে। এছাড়াও রয়েছে নানা ধরনের পুষ্টি উপাদান যেমন ফাইবার, ফ্যাট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিংক, নিয়াসিন, ভিটামিন ই ও ভিটামিন বি-৬ ইত্যাদি। পিনাট বাটারে কোনও অ্যাডেড সুগার নেই তবে এতে আছে প্রোটিন, ফাইবার ও ফ্যাট যা আপনার রক্তে সুগার লেভেলে তেমন কোনও প্রভাব ফেলবে না। ফলে ডায়াবেটিস থাকবে নিয়ন্ত্রণে। গবেষণায় দেখা গেছে, যারা অনেক দিন যাবত ডায়াবেটিসে ভুগছেন, তাদের ম্যাগনেসিয়াম লেভেল কমে যায়। পিনাট বাটারে প্রচুর ম্যাগনেসিয়াম রয়েছে সুতরাং ডায়াবেটিস রোগীদের জন্য খুব ভালো একটি খাবার এটি। পিনাট বাটারে উপস্থিত মনো ও পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, নিয়াসিন, ভিটামিন-ই এবং ম্যাগনেসিয়াম হৃদরোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে। গবেষণায় দেখা গেছে, কেউ যদি নিয়মিত পিনাট বাটার খায় তাহলে তার লিপিড প্রোফাইলের উন্নতি হবে। আমাদের খাবারগুলো এমনভাবে তৈরি করা, আপনি আমাদের খাবারগুলো থেকে নিয়মিত খাওয়ালে অবশ্যই বাচ্চার পজিটিভ পরিবর্তন দেখতে পাবেন ইনশাআল্লাহ। শুধু আমাদের খাবার না, পুষ্টিকর খাবারের বৈশিষ্ট্য এটি। কোনো একটি খাবার খেয়ে রাতারাতি আপনার বাচ্চা মোটা হয়ে যাবে এমন খাবার আমি দিতে পারবোনা। কারণ আমি প্রাকৃতিক পুষ্টিকর খাদ্য উপাদানগুলো মজাদার করে ও পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী বাচ্চাদের জন্য উপকারী করে তৈরি করে দেয়ার চেষ্টা করি। এটা কোনো প্রাকৃতিক খাবারে সম্ভব না যে খেয়ে ৭ দিনে বাচ্চা মোটা হবে, এটা একমাত্র মেডিসিনে সম্ভব, আর আমি মেডিসিন সেল করছি না।
💵 পিনাট বাটার প্রতি জার ২০০ গ্রাম ৳২০০
Related Products












