jf logo
তালমিছরি - Palm Sugar
Preview
তালমিছরি - Palm Sugar
Preview
তালমিছরি - Palm Sugar
Preview
তালমিছরি - Palm Sugar
তালমিছরি - Palm Sugar
তালমিছরি - Palm Sugar

তালমিছরি - Palm Sugar

Price:
৳130 - ৳350
In Stock
Categories:
৬ মাস
৭-৯ মাস
১০ মাস+ থেকে সকল বয়সী
All Products

"তালমিছরি" একটি natural sweetener অর্থাৎ প্রাকৃতিকভাবে তৈরি একটি উপাদান যা মিষ্টি স্বাদ দেয়।

প্রচলিত চিনির তুলনায় অবশ্যই কয়েকগুণ ভালো ও নিরাপদ হচ্ছে তালমিছরি। শুধু তাই-ই নয়, তালমিছরির রয়েছে অসাধারণ সব গুণাগুণ যা সব লিখতে গেলে আলোচনা বিশাল হয়ে যাবে, তাই অল্পকিছু গুণাগুণ তুলে ধরছি।


কেনো খাবেন তালমিছরি❓


★তালমিছরিতে আছে ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, ফসফরাস। থাকে ভিটামিন বি১, বি২, বি৩, বি৬ । যার ফলে সর্দি-কাশি গলাব্যথা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সবকিছুতেই ইনশাআল্লাহ কাজ করবে তালমিছরি।

★তালমিছরিতে আছে প্রয়োজনীয় কিছু ভিটামিনস এবং মিনারেলস। যাতে আছে পটাশিয়াম, আয়রন, জিঙ্ক, ফসফরাসের মত গুরুত্বপূর্ণ মিনারেলস। এছাড়াও এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন বি– 12। যেটা খুব কম খাবারের মধ্যে পাওয়া যায়। এই উপাদানগুলি ব্রেন সিস্টেম ও এনার্জি লেভেল ঠিক রাখার জন্য দরকার পড়ে।

★ তালমিছরিতে প্রচুর পরিমান আয়রন থাকার দরুণ এটা এনিমিয়াতে ভীষণ ভাবে কাজে দেয়। এটি নিদ্রাহীনতা দূর করে। বিশেষত মেয়েদের জন্য তালমিছরি খুব উপকারী। আয়রন রক্তে হিমোগ্লোবিন লেভেল ঠিক রাখতে সাহায্য করে।

★ প্রচুর পরিমাণ ক্যালশিয়াম আর পটাশিয়াম থাকার কারণে তালমিছরি হাড় ও দাঁত শক্ত করে ও হাড়ের সমস্যা দূর করে। মেয়েদের মেনোপজের পরে হাড় ক্ষয় হতে শুরু করে এবং হাড় ভাঙ্গার সমস্যা একটি দৈনন্দিন সমস্যা হয়ে দাঁড়ায়। এই ক্ষয় রোধ করতে নিয়মিত তালমিছরি সেবন করলে উপকার পাওয়া যায়। এই দুটি কারণের জন্য বাচ্চাদের জন্যও তালমিছরি খুব উপকারী।

★ তালমিছরির রস কাশি উপশম করতে সাহায্য করে এবং গলায় শ্লেষ্মা নরম করে দেয়, ফলে গলায় খুসখুসানি কমে যায়। এক টুকরো তালমিছরি মুখে নিয়ে চুষলে সর্দিতে এবং কাশিতে আরাম পাওয়া যায়। খুব ছোট বাচ্চাদের জন্য ওষুধ না ব্যবহার করে তালমিছরির প্রয়োগ করে দেখতে পারেন। এটি ঠান্ডা লাগাও প্রতিরোধ করে। কাশতে কাশতে গলায় ব্যথা হলে এক টুকরো তালমিছরি গোলমরিচ আর ঘি দিয়ে পেস্ট বানিয়ে এক চামচ খেলে গলা ব্যাথায় উপকার মেলে।

★ তালমিছরিতে ডায়েটারি ফাইবারের প্রাচুর্যের জন্য এটি হজমে সাহায্য করে এবং কন্সটিপেশান সারিয়ে তোলে। এছাড়াও,চিনি বা মধুর তুলনায় তালমিছরি আমাদের শরীরে অনেক কম পরিমাণ কার্বোহাইড্রেট তৈরি করে,ফলে তালমিছরি সেবনে ক্লান্তি অনেক কম হয়, শরীরকে সতেজ রাখে।

★যে মায়েরা বাচ্চাকে দুধ পান করাচ্ছেন, তারা কালোজিরা ও তালমিছরি গুঁড়া করে দুধের সঙ্গে মিশিয়ে খেলে দুধের ফ্লো বাড়বে ইনশাআল্লাহ এবং এটা পরীক্ষিত। এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। শিশুকে চিনির বদলে দুধ কিংবা সুজি বা সিরিয়াল ইত্যাদির সঙ্গে তালমিছরি মিশিয়ে খাওয়ান। ভুলেও চিনি দিবেন না, চিনি মোটেই কোনো স্বাস্থ্যকর খাদ্য উপাদান নয়। তালমিছরির মাধ্যমে শিশুর শরীর ভিটামিন ও পুষ্টিও পাবে আর রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে।

★তালমিছরি বিভিন্ন অসুখ-বিসুখে প্রাকৃতিকভাবে আরোগ্য দেয়। সর্দি-কাশি থেকে শুরু করে রক্তস্বল্পতা- অনেক অসুখ দূরে রাখে এই তাল মিছরি। পেটের নানা সমস্যায় ভুগে থাকেন অনেকে। তাদের জন্যও তাল মিছরি বেশ উপকারী। এটি খেতেও বেশ সুস্বাদু। এটি প্রাকৃতিকভাবে তৈরি, তাই এর মধ্যে থাকা চিনি শরীরের জন্য ক্ষতিকর নয়।

★তালমিছরির মধ্যে থাকা গ্লাইসেমিক ইন্ডেক্সের মাত্রা ৩৫। যা রক্তে সুগারের মাত্রা বাড়ায় না। বরং নিয়ন্ত্রণে রাখে। তাই যাদের ডায়বেটিস আছে যারা চিনি খেতে পারেন না তারা পরিমিত পরিমাণে তালমিছরি খেতে পারেন। এছাড়াও এর মধ্যে থাকে ভিটামিন ও খনিজ উপাদান। ডায়াবেটিস রোগীরা যে পরিমিত পরিমাণে তালমিছরি খেতে পারবেন তার রেফারেন্স লিংক https://www.facebook.com/share/p/1E3kQNWhVD/


তবে এসব উপকারিতা পেতে হলে কিন্তু আপনাকে আসল তালমিছরি কিনতে হবে, বাজারে তালমিছরির নামে সাদা রঙ এর যে চিনির দলা বিক্রি হয় সেটা খেলে হবেনা। Homemade food for babies by Jafrin এ শুধু যে আদি ও আসল তালমিছরি বিক্রি হয় তাই-ই নয় আমরা তার ব্র‍্যান্ডের তালমিছরি বিক্রি করি যিনি ছিলেন তালমিছরির আবিষ্কারক অর্থাৎ পৃথিবীতে তালমিছরি আবিষ্কারই করেছেন তিনি "দুলালচন্দ্র ভর", ১০০ বছরেরও অধিক সময় ধরে দুলালচন্দ্র ভরের তালমিছরি ভারত সরকার এর ট্রেডমার্ক এর সাথে তালমিছরি তৈরি করে আসছে। আমরা যে আসল তালমিছরি বিক্রি করছি বা আসল দুলালচন্দ্র ভরের তালমিছরির ব্যাপারে জানতে আপনারা গুগলে/ইন্টারনেটে দেখে নিতে পারেন।


যেহেতু চিনি নিরাপদ না তাছাড়া ১ বছরের আগে বাচ্চাকে চিনি দিতে নিষেধ করেন অনেক ডাক্তার, মায়েরা পরেন বিপদে কারণ অনেক বাচ্চা মিষ্টি ছাড়া খেতে চায় না। সেক্ষেত্রে খাঁটি তালমিছরি হচ্ছে বেস্ট অপশন.. যেহেতু বাচ্চাকে ৫-৬ মাস থেকেই তালমিছরি দেয়া যায়।


💁বাচ্চাদের জন্য তালমিছরি বা Palm sugar যে সেইফ/ছোট থেকেই খাওয়ানো যাবে.. তার প্রমাণ হিসেবে গুগল লিংক


https://gkfooddiary.com/palm-sugar-powder-babies-toddlers-kids/


https://earlyfoods.com/blogs/baby-food-recipes/10-natural-healthy-alternatives-to-sugar-for-babies http://1000naturalremedy.com/benefits-palm-sugar-tal-mishri/


http://ecobuddy.in/powdered-palm-sugar/for-kids-and-infants/


👉 দুলালচন্দ্র ভরের অরিজিনাল তালমিছরি (ভারত থেকে আমদানিকৃত) 👶 6 months to adult

Related Products